জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর ফাজিলপুরে শহীদ সরোয়ারের নামে সড়ক নির্মান

সদর প্রতিনিধি

স্থানীয় গ্রামবাসী গণদাবীর মুখে  অবশেষে ফেনীর ফাজিলপুরে ৩ কিলোমিটার মাটির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। এত উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, ফাজিলপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

২০১৪ সালে স্থানীয় সন্ত্রাসীরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি  শহীদ সরোয়ার হোসেনকে দিন দুপুরে অপহরণ করে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে । এই ঘটনায় ফেনী থানা একটি হত্যা মামলা হলেও ওই মামলার বিচার কাজ ঝুলে আছে। 

এই সড়কটি নির্মাণের জন্য গত ১৫ বছর স্থানীয় পরিষদের সহযোগিতার চেয়েও রাজনৈতিক কারণে তার কোন উন্নয়ন করাহয়নি। গত বন্যায় সড়কটি নিশানা মুছে গিয়েছিল। স্থানীয় গ্রামবাসির গন দাবির প্রেক্ষিতে এই সড়কটি শহীদ সরোয়ার হোসেন সড়ক নামের নামকরণ করে মাটির কাজ শুরু হলো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *