শহরের ১০ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ
শহর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের উদ্যোগে ভোটারদের নিয়ে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় এক মিলনায়তনে শহর সহকারী সেক্রেটারি ও ওয়ার্ড আমীর মাওলানা আরফান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,কুমিল্লা নোয়াখালী অঞ্চল টীম সদস্য ও ফেনী- ২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান,শহর বায়তুলমাল সেক্রেটারি মনির আহমদ খান,ওয়ার্ড নায়েবে আমীর মাওলানা আবদুল গফুর,ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি শহীদুল ইসলাম,ওয়ার্ড সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন,ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিশু খান সহ স্হানীয় নেতৃবৃন্দ।উক্ত সমাবেশে প্রায় ৩ শতাধিক ভোটার অংশ গ্রহন করেন।

