ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিপ্লব

বিশেষ প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যাগে শনিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা ময়দানে উক্ত কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সিরাজী, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সিনিয়র সহসভাপতি মাহবুবুল হক জসিম, সহ-সভাপতি গোলাম ফারুক সিন্টু, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল করিম ভুঞা, ফাজিলপুর ওয়ালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাঈন উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মোশাররফ হোসেন রিয়াদ, যুগ্ম আহবায়ক শেখ আবদুল গণি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলা উদ্দিন ও সদস্য সচিব শহিদুল্লা শহিদ, যুগ্ম আহবায়ক মিনার, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হোসেন জ্যাকি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুরাদ ছিদ্দিকী।

এ সময় মশিউর রহমান বিপ্লব বলেন, আমাদের প্রত্যেককে বাড়ির চারপাশে একটি করে হলে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো উচিত। এ বৃক্ষ আমাদের ফল ফুল ও অক্সিজেন দেয়। পর্যাপ্ত বনভুমি না থাকায় আমাদের নানা প্রকার প্রাকৃতিক দূর্যোগের মোকাবিলা করতে হচ্ছে। তাই প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে বনভূমির বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *