জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সাবেক এমপি হাজারী ও স্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা

শহর প্রতিনিধি

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তার স্ত্রী নূরজাহান বেগম ও বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এবং তার ছেলে আসিফ ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অপরদিকে ছেলেসহ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ সহকারী পরিচালক আসাদুজ্জামান।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিকে ৫ আগস্ট দুপুর থেকে নিজাম হাজারী ও তার পরিবার দেশের বাইরে আত্মগোপনে চলে গেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি নিজাম হাজারী ও তার স্ত্রী সহ পরিবারের সকল সদস্য দেশের বাইরে থাকার প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *