জাতীয়সর্বশেষসারাদেশ

কাল বৈশাখী ঝড়ে ফেনীতে কয়েক কোটি টাকার ক্ষতি

সদর প্রতিনিধি

ফেনীতে সোমবারের কাল বৈশাখী ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও ফসলের প্রায় দশ কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। পৌর এলাকা ছাড়া উপজেলার নয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে উপজেলার প্রত্যন্তঞ্চল।

সোনাগাজী বাজারের ব্যবসায়ী সুজাপুর গ্রামের বাসিন্দা মিজানুন রহমান জানান, ঝড়ে তার বাড়ির তিনটি বৈদ্যুতিক মিটার উড়ে গেছে। একটি ঘর ভেঙে গেছে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোবারক ঘোনা গ্রামের বাসিন্দা মো. আলা উদ্দিন জানান, একটি কড়ই গাছ পড়ে তার বশতঘর ধুমড়েমুচড়ে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৯৬ চরকালিদাস গ্রামের নূর কালামের বশত ঘরের ওপর একটি কড়ই গাছ পড়ে দুটি ঘর ধুমড়েমুচড়ে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুরো উপজেলায় প্রায় তিন শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্র জানান, ২৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ২৪৫টি স্পটে তার ছিঁড়ে গেছে, হেলে পড়েছে ২৮টি খুঁটি, ১২টি ট্রান্সফরমার নষ্ট ও ১১৫টি মিটার নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, চার লক্ষাধিক টাকার পাকা ধান ও রবি শস্যের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, তিন শাতাধিক ঘরবাড়ির ক্ষতি, পোল হেলে পড়েছে ২৮টি এবং ২৫ হেক্টর বনাঞ্চল সহ ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ জানান, গাছ উপড়ে বেশকয়েকটি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *