ছাগলনাইয়ায় সৌদি নাগরিকের অর্থায়নে পুনঃনির্মিত মসজিদ উদ্বোধন
কাজী মুস্তাফিজুর রহমান শাহিন
সৌদি প্রবাসী ছাগলনাইয়ার কৃতি সন্তান কামরুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সহযোগীতায় দাম্মামের বিশিষ্ট ব্যবসায়ী AGC কোম্পানির কর্নধার সৌদি বংশদ্ভূত জিয়াদ মানছুর আল জুবাইলের অর্থায়নে ছাগলাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ পুনঃনির্মান করা হয়েছে। মসজিদটির নতুন নামকরণ করা হয়েছে জিয়াদ মানছুর আল জুবাইল জামে মসজিদ। বুধবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে মসজিদটি শুভ উদ্বোধন করেন মানসুর আল জুবায়ের নিজেই.আসরের নামাজের পর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়.আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল.বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু।এতে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্যরাসহ এলাকার মুসল্লিগন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা.এর আগে দারোগারহাট জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক রিয়াদ মনসুর আল জুবাইল.

