বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী জেলা আ’লীগের শ্রদ্ধা
শহর প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী ২ আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয় সমাধি বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা নওয়াব আলী। এসময় উপস্থিত ছিলেন ফেনীর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, সহ সভাপতি শেখ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গণি আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: জাহান আরা আরজু, জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাবু, ফেনী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার, দাগনভূঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঁইয়া পৌর সভার মেয়র ওমর ফারুক খাঁন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া
পৌর সভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার,
পরশুরাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল হোসেন মহিম, যুবলীগ নেতা ইয়াছিন শরীপ মজুমদার সহ জেলা ও
উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর কাউন্সিলর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

