বেগম খালেদা জিয়ার জন্যে ফেনীতে এবিপার্টির দোয়া
বিশেষ প্রতিনিধি
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টি ফেনী জেলা কার্যালয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধায় আয়োজিত মিলাদ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এবিপার্টি ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদার জিয়াকে নিয়ে দেশের জন্যে তার অবদান ও দেশ পরিচালনাকালীন সময়কার কর্মযজ্ঞ নিয়ে এবি পার্টির নেতারা স্মৃতিচারণ করেন।
দোয়া মাহফিলে এবিপার্টি ফেনী সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
এ সময় এবিপার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী,সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,জেলা সদস্য শরীফ উদ্দিন দীপ্ত, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসমাম, পৌরসভা আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব রিজওয়ানুল খায়ের সহ এবিপার্টি জেলা,পৌর,বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

