লেমুয়া ও ছনুয়ায় মাটিকাটা বন্ধে পৃথক ৩টি অভিযানে ৩০ হাজার টাকা ও স্ক্যাভেটর জব্দ করেছে জেলা
সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার লেমুয়া ও ছনুয়ায় মাটিকাটা বন্ধে পৃথক ৩টি অভিযানে ৩০ হাজার টাকা ও স্ক্যাভেটর জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর গ্রামে অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযান পরিচালনা করে এক ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ চাঁদপুরের আনন্দবাজার এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটায় একটি স্ক্র্যাভেটর জব্দ করে বিকল করে দেওয়া হয়েছে। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
একই দিন অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে ছনুয়া ইউনিয়নের লেমুয়া ব্রিজ সংলগ্ন শহিদুল্লাহ মুহুরি বাড়ির পাশে অভিযান পরিচালনা করা হয়। তবে ম্যাজিস্ট্রেট আসার আগেই খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায় ।

