হাসানপুরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক।
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে একের পর এক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চতুর্থ তলার পানির ট্যাংকারের ট্যাপ দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়। একই দিনে হাসানপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ইলেকট্রনিক্স তার কেটে নিয়ে যায় চোরেরা। এর আগে গ্রামের দুটি মসজিদ থেকেও ব্যাটারি চুরি হয়ে যায়।
এমন ধারাবাহিক চুরির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ঘটনার পর হাসানপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়ছে।

