অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

উত্তর সহদেবপুর রক্ষা কালী মন্দিরে সম্মাননা ও বস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু


শারদীয় দুর্গোৎসবে ষষ্ঠী পুজোতে সাবেক মন্দির কমিটির সভাপতি সম্পাদককে সম্মাননা প্রদান ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার রাতে ফেনী পৌরসভার তিন নং ওয়ার্ডের সহদেবপুর শ্রী শ্রী রক্ষা কালী মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দৈনিক এবেলা’র সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার। পৌর জামাতের সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন,পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুরঞ্জিত নাগ। তিন নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে শঙ্খধ্বনির মধ্যে দিয়ে ফুল দিয়ে বরণ করেন মন্দির কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবকে উৎসব মুখর করতে অামাদের সকল প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে ধর্ম যেন কোন ভেদাভেদ তৈরি করতে না পারে তার জন্য সকলের অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে স্থানীয় হিন্দু-মুসলিম দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *