অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

খোরশেদ স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

বিশেষ প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ১নং শরিষাদী ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এবং শরিষাদী হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলের প্রিয় শিক্ষক খোরশেদ আহমেদ ভূইয়া বৃহস্পতিবার রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না-লিল্লাহ হি রাজেউন। দৈনিক এবেলা পরিবার প্রিয় মানুষটির আত্মার মাগফিরাত কামনা করছে।স্যার ছিলেন একজন সহজ সরল সাদা মনের মানুষ। আজ তাকে আমরা হারালাম।

আমরা স্যারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। মহান রাব্বুল আলামিন আল্লাহ তালা যেন আমার এই প্রিয় স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন, ইয়া রাব্বুল আলামিন।
শুক্রবার সকাল ১১.৩০ মিঃ সময় শরিষাদী হাই স্কুল মাঠে ১ম জানাজা এবং বাদ জুমা ঘাগরা নিজ বাড়ীর দরজায় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এবং পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *