চ্যানেল ওয়ানে নিয়োগ পেলেন নজির আহম্মদ রতন
শহর প্রতিনিধি
চ্যানেল ওয়ান টিভিতে নিয়োগ পেলেন নজির আহম্মদ রতন । তিনি এর আগে নিউজ টুয়েন্টিফোর ও জিটিভিতে ফেনী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন ।
তিনি সাপ্তাহিক ফেনীর রবি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন । এর আগে ফেনীর স্থানীয় সাপ্তাহিক উন্মোচন, সাপ্তাহিক ফেনী খবর, দৈনিক স্টার লাইন, দৈনিক আমাদের ফেনীসহ একাধিক জাতীয় পত্রিকায় সুনামের সহিত সংবাদ পরিবেশন করেছেন ।

