দলীয় ঐক্যের পথে ফেনী এক আসনের বিএনপি
মহিউদ্দিন সেজু
ফুলগাজী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় ঐক্যের পথে অগ্রসর হচ্ছে। সব ধরনের মতভেদ ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে দলটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর বিজয় নিশ্চিত করতে সবাই একসাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
দীর্ঘদিন ধরে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোলাম রসুল মজুমদার গোলাপ। ধানের শীষের বাইরে যাননি বলে জানান নেতাকর্মীরা। তিনি বলেন, “আমাদের মধ্যে ধানের শীষ নিয়ে কখনো কোনো দ্বিমত ছিল না। আমি আমার নেতাকর্মীদের নিয়ে সবসময় ধানের শীষের পক্ষে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাবো।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর ফেনী-১ আসনে মুন্সি রফিকুল আলম মজনু বিএনপির মনোনয়ন পাওয়ায় তিনি আনন্দিত এবং এই নির্বাচনে তাঁর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নেতৃবৃন্দের মতে, দলীয় ঐক্য সুদৃঢ় হলে আসন্ন নির্বাচনে বিএনপি আরও শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

