পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ, পরশুরামে জামায়াতের বিক্ষোভ ”
গাজী মাসুদ রানা
জামায়াতে ইসলামীর ফেনী জেলা শুরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন,এদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট ডাকাতি, পেশিশক্তি ও কালো টাকা ব্যবহারের সুযোগ নেই।
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পরশুরাম উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় সূচনা হয়েছে।এদেশের জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়।
হাসপাতাল মোড় সড়ক থেকে বিক্ষোভ মিছিল মিছিল বের করে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ,ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম পৌরসভা আমির মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

