ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার বাড়িতে ধানের পক্ষে প্রচারণা
মহিউদ্দিন সেজু
ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।
শনিবার সকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ধানের শীষের পক্ষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মজুমদার, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ উল্লাহ মজুমদার মানিক, বিএনপি নেতা জায়েদ মজুমদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, ধানের শীষ মানে দেশের গণতন্ত্রের প্রতীক। বিএনপির নেতাকর্মীরা জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে।

