অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীতে এক রাতে খামার থেকে ১৬টি গরু চুরি

বিশেষ প্রতিনিধি

ফেনীর কাশমির বাজার এলাকার একটি খামার থেকে ১৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সোনাগাজী উপজেলার কাশমির বাজারের চরশাহ বিখারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী খামারি এলাকায় না থাকায় তার ভাই বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়ের করেছেন। তবে এখনও কোনো গরু উদ্ধার বা কাউকে আটক করতে পারিনি পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি গরু চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, বুধবার রাতে কনকনে শীতের মধ্যে ২টি পিকআপ ভ্যান নিয়ে গরু চুরির উদ্দেশে আসে এক দল চোর। তারা ঘরের তালা ভেঙে প্রথমে খামারের ভেতরে ঢোকে ১৬টি গরু পিকআপ ভ্যানে তুলে পালিয়ে যায়।
খামারিমালিক শাহআলম দাবি, এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, চুরির ঘটনায় তার ভাই মোঃ খোকন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পেশাদার চোরের দল এ কাজ করেছে। পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে।
তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, তদন্ত শুরু হয়েছে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। এছাড়াও খামারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *