অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর তিন আসনে প্রতিক বরাদ্ধ, আনুষ্ঠানিক প্রচারনায় ২৬ প্রার্থী

আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু

প্রতিক বরাদ্ধ পেয়ে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় ফেনীর তিনটি আসনের ২৬ প্রার্থী। 

বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৬ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। তার অপেক্ষায় প্রার্থী ও তাদের কর্মী সমর্কথরা।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায় জেলার তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৬ জন। এরমধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে ৮ জন।

প্রতিক বরাদ্ধ পেয়ে মাঠে নামার অপেক্ষায় ফেনী-১ (পরশুরাম- ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহবায়ক মুন্সি রফিকুল আলম (ধানের শীষ), জামায়াতের এস এম কামাল উদ্দিন( দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী(লাঙ্গঁল), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া(হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী(ডাব),  বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার(হারিকেন)।

ফেনী-২ (ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভা) আসনে বিএনপির জয়নাল আবেদিন(ধানের শীষ), এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা(ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা(হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার(তারা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন(কাচি), বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা(রিকশা), ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম(আপেল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন(বটগাছ), গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা(ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার(প্রজাপতি) ও স্বতন্ত্র মো. ইসমাইল(ঘোঁড়া)।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী উপজেলা) আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু(ধানের শীষ), জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন(দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী(বটগাছ)

জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান(লাঙ্গঁল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন(হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের(চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক(মই) ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ(আপেল)।

এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৪ জন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের কারণে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদও মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলার তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এরমধ্যে মহিলা ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৯২৪ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৭৪ জন। তিনটি আসনে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার ১৫১ জন প্রবাসী।

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন, নারী ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র : ১২১টি। 

ফেনী : ২ (ফেনী সদর) আসনে মোট ভোটার : ৪ লক্ষ ৩২ হাজার ৫৬ জন, এরমধ্যে পুরুষ : দুই লক্ষ ২২ হাজার ৬৮৩, নারী দুই লক্ষ ৯ হাজার ৩৭০ জন, তৃতীয় লিঙ্গ : ৩ জন, ভোট কেন্দ্র : ১৪৬ টি।

ফেনী : ৩ ( সোনাগাজী ও দাগনভূঞা) মোট ভোটার : ৫ লক্ষ ৩ হাজার ৮৭ জন, পুরুষ : ২ লক্ষ ৫৯ হাজার ৮শ’ জন, নারী ২ লক্ষ ৪৩ হাজার ২৮৫ জন, তৃতীয় লিঙ্গ  ২জন, মোট ভোট কেন্দ্র ১৬১টি।

তিনটি আসনে মোট কেন্দ্র ৪২৮ টি।

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *