অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতম ও দোয়া মাহফিল

আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজী উপজেলায় তার নিজ বাড়িতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য ও চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদারসহ স্বজনরা।
দোয়া ও কুরআন খতম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু।
সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন,
“আজ আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আজ আমরা হৃদয় খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো। আমরা তাকে কিছুই দিতে পারিনি, বরং তিনি এ দেশ ও এ দেশের মানুষের জন্য সবকিছু দিয়েছেন। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ—স্বামী ও সন্তানকে তিনি এই দেশের জন্য বিসর্জন দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ফ্যাসিস্ট ও অপশক্তির কাছে তিনি ছিলেন আপোষহীন নেত্রী। কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কোনো ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেননি।”
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *