ফেনীর মেয়ে সবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দৈনিক এবেলা’র দোয়া মোনাজাত
আনোয়ার হোসেন
ফেনীর মেয়ে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আত্মার শান্তি কামনায় দৈনিক এবেলা’র উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফেনীর কেন্দ্রীয় বড় মোসজিদে বাদ আসর বিশেষ দোয়া পরিচালনা করেম মসজিদের বড় ইমাম মাওলানা মাফুজ, এতে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আতাউর রহমা মুকুল,জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, কামরুল হাসান মাসুদ,দৈনিক এবেলা’র সম্পাদক যতন মজুমদার, সাংবাদিক কামাল ভূয়া, নজির আহম্মদ রতন, মো: শাহআলম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মহি, নিমাই মজুমদার, মো: ফয়সাল, শহরের ব্যবসায়ী বৃন্দ ও সাধারণ মোসল্লী বৃন্দ।
অনুষ্ঠান শেষে শ্রমজীবী ও পথিকদের মাঝে তোবারক বিতরণ করা হয়, বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন।

