বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রা
শহর প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে ফেনীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর চন্দ্র করের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা ও জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তপন দাস।
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্চিত নাগের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হীরালাল চক্রবর্তী,ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর।
এ এদিকে দুপুরে জয় কালী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট ও পূজাফ্রন্ট উদ্যোগে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কালীবাড়িতে এসে শেষ হয় শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ঐক্যফ্রন্টের অববাহক ভূপাল মজুমদার পূজা ফ্রন্টের সদস্য সচিব গেয়ান শর্মা, তপন কর প্রমুখর শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন মিঠু পাল।
সমাবেশ ও আলোচনা সভা শেষে মন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজারো কৃষ্ণ ভক্ত অংশ নেয়।

