অন্যান্যআন্তর্জাতিকক্যাম্পাসপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

নাগরিক পার্টির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

সৌরভ সাহা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। আজ শুক্রবার দুপুরে এনসিপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় এ তথ্য।

ইয়াসির আরাফাত গত ৯ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে এবছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাসখানেক আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে এনটিভিতে যোগ দেন তিনি। পরে ২০২২ সালে যোগ দেন সমকালে।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতোই সংবাদমাধ্যমের পেশাদারত্ব এবং সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের আলোচনা জোরালো হয়। সেই পরিপ্রেক্ষিতে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে ইয়াসির গড়ে তোলেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এনসিপিতে যোগদানের সময় সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি তুলে রাখা হয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।

এনসিপিতে যোগদানের পর থেকেই দলের কেন্দ্রে মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্য রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *