অন্যান্যপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

দাগনভূঞা থানা পুকুর থেকে লুট হওয়া গুলি উদ্ধার

নিমাই মজুমদার

রোববার সকালে থানা পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, একটি সোর্সের মাধ্যমে জানতে পারি, দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে লুট হওয়া কিছু অস্ত্র গুলি থানা পুকুরে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই পুকুরে সেচ দিয়ে। এক পর্যায়ে পুকরের কাদা মাটিতে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়। লুট হওয়া অস্ত্র গুলির সন্ধ্যান মিলেনি। উদ্ধার হওয়া বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লিখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
স্থানীয় বিভিন্ন শ্রেনীর মানুষের অভিমত থানা থেকে লুট হওয়া গুলি থানা পুকুরে কারা কি ভাবে রেখেছে। পুলিশকে এ সংবাদ কারা দিয়েছে তা নিয়ে তল্লাসী করলে অস্ত্রে লুটেরও সন্ধান পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *