দৃষ্টিনন্দন তোরণের সংস্কার কাজে নেমেছে আনন্দপুর ইউনিয়ন বিএনপি
শহর প্রতি নিধি
ফেনীর ফুলগাজী উপজেলার প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন দুটি তোরণ দীর্ঘদিন ধরে ঝোপ-ঝাড়ে ঢাকা পড়ে সৌন্দর্য হারিয়েছিল। এবার সেই তোরণের সংস্কার কাজে হাত দিয়েছে আনন্দপুর ইউনিয়ন বিএনপি।
জানা যায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের তত্ত্বাবধানে, প্রবীণ চারুশিল্পী প্রয়াত সুনীল দাসের নকশায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারের সহযোগিতায় নাদিমস নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে গত সরকারের আমলে তোরণ দুটি নির্মাণ করা হয়েছিল। তখন থেকেই এটি ফুলগাজীর পরিচিতি ও সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে।
তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তোরণগুলো সৌন্দর্য হারিয়ে ফেলে। সম্প্রতি আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া ফারুকের নেতৃত্বে, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাবু চৌধুরীসহ, স্থানীয় নেতাকর্মীরা এই সংস্কার কাজ শুরু করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে তোরণগুলো ঝোপ-ঝাড়ে সৌন্দর্য হারিয়েছিল। আমরা সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে এখানে ফুলের গাছ রোপণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এর প্রকৃত রূপ ফিরিয়ে আনব।

