ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার মাধ্যমে ফেনীর উন্নয়নে কাজ করতে আপনাদের সাথে থাকতে চাই-মঞ্জু
সদর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার
মোটবী ইউনিয়নের লস্করহাট বাজার,গোলারহাট বাজার, শাহাপুর ও ভূইয়ারহাট ও বিকালে পাঁচগাছিয়া ইউনিয়নের তালতলা, বিরলী বাজার ও এলাহীগঞ্জে তিনি প্রচারাভিযান চালান।
এসময় মুজিবুর রহমান মঞ্জু মোটবী ইউনিয়নের
লক্ষীপুর ফরায়েজী বাড়ীতে মহিলাদের সাথে উঠান বৈঠক করেন।
এছাড়া বিকালে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া বাজার,পশ্চিম বিজয় সিংহ, তালতলা ও বিরলি বাজারে গণসংযোগ করেন মজিবুর রহমান মন্জু।
গণসংযোগে প্রধান নির্বাচনী এজেন্ট জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম,এবিপার্টির জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ,সদস্য সচিব ফজলুল হক,সদর জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন,পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম,সদর থানা সভাপতি আবু বকর সিদ্দিক মারুফ প্রমুখ অংশ নেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন,আমাদের স্বপ্ন আছে, সেগুলোকে বাস্তবে রুপ দিতে চাই।ফ্যাসিবাসদ উৎখাতে আমরা সবাই কাজ করেছি।আমরা পরিবর্তন করতে চাই।।ফেনীর দূরাবস্থা কাটানোর পরিকল্পনা করেছি। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, খাল সংস্কার,শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন করব।।ন্যায় এনং ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা কাজ করব। সেক্ষেত্রে আবু সাঈদ, শ্রাবণের মতো জীবন দিতেও আমরা প্রস্তুত।
তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষমতা সবসময় আসেনা। এবার দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে, সেটির সঠিক ব্যবহার করে ভালো মানুষ বিবেচনা করে ভোট দিতে হবে, তবেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে।

