ফুলগাজীতে গতিয়া খাল থেকে সিলোনিয়া নদী পর্যন্ত খনন কাজের উদ্বোধন
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার ২নং মুন্সিরহাট ইউনিয়নের গতিয়া খাল থেকে সিলোনিয়া নদী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ মে) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
বক্তারা বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

