রাজনীতি

আজ রাতে দেশে ফিরছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা অফিস

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার ঢাকায় ফিরবেন।

শুক্রবারসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৫) সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *