ফুলগাজীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
মহিউদ্দিন সেজু
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রবিবার ফুলগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় ফুলগাজী বাজার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র ফুলগাজী শাখার কো-অর্ডিনেটর কবির আহমেদ নাছির। প্রধান অতিথি ছিলেন ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুল মতিন, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।
এছাড়া আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বিপ্লব দত্ত, ফুলগাজী ইমাম সমিতির সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার, ফুলগাজী মহিলা কলেজের প্রভাষক শান্তা আক্তারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়াইপিএজি’র সদস্য আজিম বিন আরিফ, আবুল হাসনাত অন্তু ও হাফেজ জাহিদুল ইসলামসহ স্থানীয় তরুণরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, “শান্তি প্রতিষ্ঠা শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যদি শান্তির বার্তা ছড়িয়ে দেয় তবে সহিংসতা ও হিংসা পরিহার করে একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব।
আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে।
