তথ্যপ্রযুক্তিরাজনীতিসর্বশেষসারাদেশ

কারামুক্ত হলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার সন্ধ্যায় কারামুক্ত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মির্জা আব্বাস কারামুক্ত হন। 

বিষয়টি এবেলা পত্রিকাকে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। 

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *