Uncategorizedখেলাপ্রচ্ছদ

আর্জেন্টিনায় অভিষেক জয়ের পর যা বললেন জামাল

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার অভিষেক দুর্দান্ত হয়েছে। তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর অধিনায়কত্ব করেছেন। নিজে গোল করেছেন এবং দলও জিতেছে।

আর্জেন্টিনায় এমন অভিষেকের পর দারুণ উচ্ছ্বসিত জামাল। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে দল তিন পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে।’ আবহাওয়া একটু প্রতিকূল ছিল। এ সম্পর্কে বলেন, ‘৩-৪ ডিগ্রি ছিল। অনেক বাতাস ছিল, তাই বেশ ঠান্ডা লাগছিল।’বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের খেলা দেখতে অনেক প্রবাসী স্টেডিয়ামে এসেছিলেন। তাদের ধন্যবাদ জানিয়ে অধিনায়ক বলেন, ‘অনেক প্রবাসী এসেছিলেন। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমার কাল বাংলাদেশের ফ্লাইট। সবাই দোয়া করবেন।’

৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি ফিফা প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য আগামীকাল (সোমবার) আর্জেন্টিনা থেকে রওনা হবেন জামাল। সুদূর আর্জেন্টিনা থেকে ঢাকায় পৌঁছাতে একদিনের বেশি সময় লাগবে। ৩০ আগস্ট সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা জামালের।জাতীয় দলের সঙ্গে চার দিন অনুশীলনের সময় পাবেন অধিনায়ক। ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ খেলেই রাতে আর্জেন্টিনার বিমান ধরবেন জামাল। ক্লাবের ব্যস্ততায় এশিয়ান গেমসে খেলতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *