Uncategorized

গাজীপুরে যৌথবাহিনীর অভিযান: কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও খুনের আসামিসহ তিনজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

গাজীপুর সদর এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও খুনের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, সকালে সদর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল হালিম ওরফে ‘পিচ্চি হালিম’কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের মহড়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অপরদিকে, একই দিন গাজীপুরের রথখোলা কাকলী বস্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি সুজন মিয়াকে ২৬০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সদর এলাকার আরও এক অভিযানে ছিনতাইকারী ও খুনের আসামি জয় রায়কে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর সদর থানার কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *