অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদফিচারসর্বশেষসারাদেশ

ইলিশের বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর বুকে জেগে ওঠা অন্তত ২৫টি চর

গোলাম এতেশামুল হক বিপ্লব

ইলিশের জীবনচক্রে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর বুকে জেগে ওঠা অন্তত ২৫টি চর। বিশেষ করে চাঁদপুরের মেঘনা-তেঁতুলিয়া নদীর মোহনায় তৈরি হওয়া এসব চর ইলিশের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত করছে। সংকুচিত নদীপথে কমছে মাছ ধরা, বাড়ছে জেলেদের হতাশা। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীর নাব্যতা সংকট কাটাতে প্রকল্প হাতে নেওয়া হবে।

সাগরের লবণাক্ত পানি থেকে মেঘনার স্বাদু পানিতে এসে ডিম ছাড়ে ইলিশ। এখানে ছোট থেকে বড় হয়ে, সাগরে ফিরে যায় সাগরে। এভাবেই চলে ইলিশের জীবনচক্র। তবে সেই চলাচলের পথেই এখন জেগে উঠেছে অন্তত ২৫টি চর।

চরের কারণে ইলিশের প্রধান অভিবাসন অঞ্চল, বিশেষ করে মেঘনা-তেঁতুলিয়ার মোহনায় সংকুচিত হয়ে পড়েছে নদীপথ।

জেলেরা বলছেন, ছোট-বড় ডুবোচরের কারণে জালও ছিড়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন, চরগুলোর মধ্যে ঢালচর ও সোনার চর প্রথম প্রতিবন্ধকতা তৈরি করছে। নদীপথের নাব্যতা হ্রাস এবং জলজ পরিবেশের অবনতির কারণে কমছে ইলিশের উৎপাদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *