তা’মীরুল মিল্লাত টঙ্গী’র শিক্ষার্থী তানঈম জিনিয়াস মেগা টপারে দ্বিতীয়

প্রতিবেদক : সাব্বির হোসাইন
বন্দী পাঠশালা পাওয়ার প্লে জিনিয়াস মেগা টপার পরীক্ষায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী তানঈম আহমাদ ফাহিম দ্বিতীয় স্থান অর্জন করেছেন। দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান বন্দী পাঠশালা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এবছরও এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
১৮ বছর বয়সী তানঈম তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তানঈম বলেন,
“এই ফলাফল আমার কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফল। আমি ভবিষ্যতেও শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই।”
তানঈমের সহপাঠীরা বলেন, তানঈম আমাদের মধ্যে সবসময় অনুপ্রেরণা সৃষ্টি করেন। তার এই সাফল্য আমাদের আরও ভালো করতে উৎসাহিত করেছে।” তানঈমের সহপাঠীরা আরো বলেন
“তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার প্রমাণ রেখে আসছে। তানঈম তার প্রতিভার মাধ্যমে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
