নবজাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
“মাদককে না বলি, ক্রীড়াকে ভালোবাসি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) নবজাগরণ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ মঙ্গলকান্দির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দাউদুল ইসলাম মিনার। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মাঞ্জুর সবুজসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা ক্রীড়ার গুরুত্ব ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। খেলার বিভিন্ন দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়।
এ সময় আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
