Uncategorized

টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় হোসেন মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি কাদেরিয়া মিল পর্যন্ত প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ও সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বি। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান, নাইম হোসেন, নাইম হোসাইন শাহরিয়ার, জুবায়ের হাসান, নূর মুহাম্মদ পিয়াস, রাশেদ আহমেদ, নাহিয়ানসহ শত শত ছাত্রদলের নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফজলে রাব্বি বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সন্ত্রাস আওয়ামিলীগের অবসান ঘটাতে হবে। খুনি স্বৈরাচার আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা ন্যায়বিচার চাই, খুনি স্বৈরাচার আওয়ামীলীগ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করার মাধ্যমে রাজনৈতিক সহিংসতার শিকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *