Uncategorized

টঙ্গী বাজারের সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে: শওকত হোসেন সরকার

মির্জা নাদিম :
গাজীপুরের টঙ্গীতে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার বড় মসজিদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সময় টঙ্গী বাজার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. শওকত হোসেন সরকার।

এ সময় ইসমাঈল সিকদার বসু, আব্দুর রহিম খান কালা, যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলসহ স্থানীয় ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় টঙ্গী বাজারের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখা, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণসহ বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত হোসেন সরকার বলেন, ‘ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে যা যা করণীয়, তার সবই করা হবে।’ এ জন্য তিনি ব্যবসায়ী, ওলামা-মাশায়েখসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *