Uncategorized

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি :
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় মাদ্রাসার মূল ক্যাম্পাসে এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব ড. মীম আতিকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যান ভিশন টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কিডস ক্রিয়েশন টিভির বর্তমান সিইও, প্রখ্যাত বাচিক শিল্পী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক শরীফ বায়েজিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং টাকসুর সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, তানযীমুল উম্মাহ আল আরকাম শাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ ফয়সল, তানযীমুল উম্মাহ আল আতফাল শাখার প্রিন্সিপাল মাসুদুর রহমান, তানযীমুল উম্মাহ অনাবাসিক হিফজ মাদরাসার প্রিন্সিপাল শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান শেষে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *