Uncategorized

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ধলিয়া ইউনিয়নে দোয়া-মিলাদ ও কুরআন বিতরণে নেতৃত্বে ছাত্রদল নেতা ইমরান হোসেন পিয়াস

মির্জা নাদিম, বিশেষ প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট ৮নং ধলিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর ৮নং ধলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের নেতা ইমরান হোসেন পিয়াসের নিজ উদ্যোগে ও তার ব্যাক্তিগত অর্থায়নে এ আয়োজন করা হয়।

আয়োজকের পক্ষ থেকে জানা যায়, স্থানীয় বাগেরহাট নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের জন্য মোট সাতটি পবিত্র আল-কুরআন শরীফ উপহার দেওয়া হয়। পরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে তবারুক হিসেবে জিলাপি বিতারণ করা হয়, এবং মাগরিবের নামাজের পরে ও বাগেরহাট জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়, স্থানীয় মুসল্লিদের মাঝে ও তবারুক হিসেবে জিলাপি বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জাতির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশনেতা তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, নূরানী হাফেজিয়ান মাদরাসার হাফেজ সাহেব সহ ৮নং ধলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী-সমর্থকরা।

আয়োজন শেষে ছাত্রদলের নেতা ইমরান হোসেন পিয়াস বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে ভূমিকা রেখে চলেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিবjছরই এ ধরনের দোয়া ও মিলাদের আয়োজন করে থাকব, ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *