পরশুরামে ৪০০পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
গাজী মাসুদ পরশুরাম থেকে
এ্যাসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান) এর বাস্তবায়নে। ওয়ান উম্মাহ ইউ.কে এর অর্থায়নে ৪০০ ফুড প্যাক ডিস্ট্রিবিউশন করা হয়েছে পরশুরামে। যাতে রয়েছে, চাল, ডাল, তেল, তিন ধরনের সাবান, চিনি, লবন ও স্যানিটারি ন্যাপকিন। ২১সেপ্টেম্বর শনিবার বেলা ১২টায় স্থানীয় অডিটরিয়ামে পরশুরাম উপজেলায় সাম্প্রতিক সময়ে স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক এর সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্াহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান) এর জুনিয়র এক্সিকিউটিভ মনিরুল ইসলাম , উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলিম মাকসুদ, শাহদাৎ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম, নুরুল ইসলাম, মাঈন উদ্দিন ভূইয়া সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, কাজী জহিরুল করিম জনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী কমাল ও আলিদ মজুমদার প্রমুখ।
এ্যাসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান) এর বাস্তবায়নে ওয়ান উম্মাহ ইউ.কে এর অর্থায়নে ৪০০ ফুড প্যাক এর মধ্যে সকালে চিথলিয়া ইউনিয়ন পরিষদে ২০০পরিবার এবং পরশুরামে স্থানীয় অডিটরিয়ামে ২০০ পরিবার মোট ৪০০পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

