Uncategorized

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ, সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে নীলক্ষিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য খাদ্য বান্ধব চাল বিতরণ উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নে বাঁশকান্দা চৌকিদারবাড়ী মোড়ে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানিক মিয়া, নিলক্ষিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কিসমত দোহা হিটলার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়াসহ আরো অনেকেই।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে ১৪ হাজার ১শত ৫৪ জন হতদরিদ্রের মাঝে সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল বিতরন করা হবে যার মোট মূল্য ৪৫০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *