Uncategorized

একুশের প্রথম প্রহরে গাজীপুর মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর // টঙ্গী : মির্জা নাদিম
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলীর নেতৃত্বে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা তারেক আল আজিজ, আব্দুল কাইয়ুম, মাকসুদ, পাপ্পু, তরিকুল ইসলাম, মাহবুব আলম,মৌসুম মন্ডল, জয় সহ অসংখ্য নেতাকর্মী।তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলি।

গাজীপুর মহানগর যুবদলের নেতারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *