Uncategorized

গাজীপুরের চার আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, গাজীপুর-১ আসনে সিদ্ধান্ত অপেক্ষমাণ

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের চারটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। তবে গাজীপুর-১ আসনের জন্য এখনো প্রার্থী ঘোষণা না করা হলেও, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

মনোনীত প্রার্থীরা: গাজীপুর-৫ (কালীগঞ্জ): গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য খায়রুল হাসান। গাজীপুর-২ (টঙ্গী-গাজীপুর সদর আংশিক): গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসেন আলী। গাজীপুর-৪ (কাপাসিয়া): গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য, গাজীপুর মেট্রো সদর থানা আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী। গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর আংশিক): গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম।

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গাজীপুর-১ আসনে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রীয় পর্যালোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দলীয় কৌশল ও রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে। নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *