Uncategorized

টঙ্গীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গী কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা টুটুল, তারেক, বাবু, আরিফ, শাওন মোল্লা, মাহাবুব, পাপ্পু, মৌসুম, শিমুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা আওয়ামী সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে যুবদল নেতা মোহাম্মদ আলী বলেন, “ফ্যাসিস্ট ও পলাতক খুনি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সন্ত্রাস, দখলদারিত্ব ও দুঃশাসনের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করতেছে। তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করছে।আমরাঅবিলম্বে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *