মশার প্রকোপ কমাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৯ নং ওয়ার্ডে মশারি বিতরণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুর মহানগরীর টঙ্গি পূর্ব থানার ৪৯ নং ওয়ার্ডে মশার প্রকোপ কমাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগ নিয়েছে মশারি বিতরণ কর্মসূচির। ঘনবসতিপূর্ণ এই এলাকায় মশার উপদ্রব বেড়ে চলায় স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং মশা-বাহিত রোগের ঝুঁকি হ্রাসে এই উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ডের আমির জনাব কাদির সাহেব। তিনি মশার প্রকোপে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করেন এবং জনস্বাস্থ্য রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মশার উৎপাত রোধে মশারি বিতরণ একটি কার্যকর ও মানবিক উদ্যোগ। বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
