মৈত্রী শিল্পে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট, মৈত্রী শিল্পে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ (২৬ মার্চ) বুধবার সকালে টঙ্গীর স্টেশন রোড মৈত্রী শিল্পের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট, মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক (যুগ্ন সচিব) মোছা: হাজেরা খাতুন।
শারিরীক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট, মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মো: মহসীন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৈত্রী শিল্পের প্রশাসনিক কর্মকর্তা ইউনুছ আহম্মেদসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি মোছা: হাজেরা খাতুন বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়।দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।
তিনি আরো বলেন, আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায়। তাই প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি। সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের প্রতি।
আলোচনা সভার শেষে সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়।
