জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

বিএনপি একটি মুণ্ডহীন দল-এমপি নিজাম

মফিজুর রহমান


ফেনী-২ সদর আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কী করে তাদের রাস্ট্র প্রধান কে হবেন, তারওতো ঠিক নেই। তারাতো মাথামুন্ডহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে জেল খেটেছেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় তার ছেলে পলাতক রয়েছে। এ ছাড়া চলমান হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, জনগন এসব কর্মকান্ডকে ঘৃণাভরে প্রত্যাহার করেছেন। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ। মানুষ উন্নয়ন চায় সহিংসতা চায় না। মতবিনিময় সভায় নিজাম হাজারী আরও বলেন, গত তিন মেয়াদে ফেনীতে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তরান্বিত হবে।

ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ হাফেজ আহম্মদ।উপস্থিত ছিলেন স্থানীয় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমূখ। মফিজুর রহমান ফেনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *