জাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

পরশুরামের শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী

এয়াকুব রিয়াজ পরশুরাম থেকে

জুলাই ও আগস্ট এর ভয়াবহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের নির্মম ভাবে হত্যা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সে সময় ছাত্রদের নির্মমভাবে হত্যা করেছিল পুলিশ ও ছাত্রলীগ আওয়ামী লীগ। জুলাই ও আগস্টের ছাত্রদের উপর চালানো নির্মম হত্যার প্রদর্শনী দেখানো হয় শিক্ষার্থীদের মাঝে।

রবিবার সকাল ১০ টায় পৌর এলাকার গুথুমা চৌমুরি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের প্রদর্শনী প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয়।

অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। পরশুরাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের মিনার, পৌর প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ অনেক এ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *