অর্থনীতিক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

এবার হাসপাতালের বেডেও চুরি! ফেনীতে রোগীরা আতঙ্কে

আনোয়ার হোসেন

ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা চুরির বিষয়টি নিত্য ঘটনায় রূপ নিয়েছে। জেলার গ্রাম গঞ্জ জুড়ে প্রতিদিন ঘটছে চুরি ডাকাতির ঘটনা। নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এ  ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নেয়ার একপর্যায়ে দুপুরে তিনি বেডে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ব্যাগ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর রোগীর স্বজনরা কর্তব্যরত নার্স ও নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানালেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ফেনী মডেল থানা পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। অপরাধী শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালে দীর্ঘদিন ধরেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ চুরির সাথে হাসপাতালে চুক্তিতে নিয়োগ  পাওয়াদের একটি সিন্ডিকেট রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ করেও এর কোনো কার্যকর প্রতিকার দেখা যায়নি। ফলে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দিন দিন বাড়ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা এবং দর্শনার্থী মনিটরিং ব্যবস্থা উন্নত করা এখন জরুরী হয়ে পড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *