অন্যান্যঅর্থনীতিআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদরা-ফেনী সীমান্ত সহ সমগ্র জেলা জুড়ে মাদক ভাসছে নিয়ন্ত্রন জরুরী

বিশেষ প্রতিনিধি

ফেনী সীমান্ত এলকা দিয়ে প্রতি রাতে মাদক ও চোরা কারবারের চালান ঢুকছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় দেখছেনা, তাদেরকে নিবরতা দেখা যাচ্ছে। এ পরিবেশ কোন অবস্থায় চলতে দেওয়া যায়না।
সোমবার দুপুরে ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন বক্তব্য রেখেছেন ফেনী-১ সংসদীয় আসনের এমপি রফিকুল আলম মজনু।
তিনি বলেন এমন পরিবেশ চলতে থাকলে ফেনীকে মাদক মুক্ত করা যাবে না। প্রতিরাতে ছাগলনাইয়া উপজেলা সদরের উপর দিয়ে সশন্ত্র অস্ত্রের মহড়া দিয়ে মাদকের চালান প্রবেশ করে। তিনি প্রশাসনকে অতিজরুরী বিত্তিতে মাদক চোরা চালান বন্দ করতে তাদের পক্ষথেকে সকল প্রকার সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ফেনী-২ আসানের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদ ভিপি বলেন গত ১২ তারিখের নির্বাচনের পূর্বে মাদকের কারবার যেমন ছিলো নির্বাচনের পর তা আরও বেড়ে গেছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলাম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যপক জয়নাল আবেদিন ভিপি সেনাকর্তা মেজর সাজ্জাত হোসেন, ফেনী বর্ডার গার্ডের উপ-পরিচলক ও জেলা উপজেলার শির্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংসদ রফিকুল আলম মজনু বলেন কৃষিজমীর মাটি বিক্রি যেন স্বর্ণের চেয়েও মূল্যবান। এটি শুদু বিএনপি লোকজন করছেনা। সকল দলের নেতা কর্মীরা এ ব্যবসার সাথে জড়ীত রয়েছে। তিনি বলেন আজথেকে ফেনী-১ সংসদসীয় আসন এলাকায় কোন কৃষি জমির মাটির ব্যবস্যা চলবে না। কোথায় কোন অভিযোগ পাওয়া গেলে ক্রেতা বিক্রেতা উভয়কে এর বিচারের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *