অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ভেকু জব্দ

বিশেষ প্রতিনিধি

পরশুরামে  অবৈধভাবে কৃষি জমির  মাটি কাটার অপরাধে একজন কে অর্থদন্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার চিথলিয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে একজনকে এ অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আকতার নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত আহমেদ বাপ্পি (৪৮) কে কৃষি জমির উর্বর টপ সয়েল কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বালু পরিবহনের ট্রাক আটক করা হয়। বাপ্পি দূর্গাপুর  এলাকার মাঈনুদ্দিন আহমেদের  ছেলে।

স্থানীয়রা জানান, বাপ্পি শুধু কৃষি জমির মাটি কাটা নয়, সরকারী সম্পদ রেললাইনের মাটি, রেললাইনে স্লিপ চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের অভিযোগ রাজনৈতিক ছত্রছায়ায় এসব কাজে চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম শাফায়াত আকতার নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  সদস্যদের সহযোগিতা নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ভেকু দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *